ভাজপাকে ভোট দিলে মিলছে মিষ্টির প্যাকেট - The News Lion

ভাজপাকে ভোট দিলে মিলছে মিষ্টির প্যাকেট

 


দি নিউজ লায়ন;  ভাজপাকে ভোট দিলে মিলছে মিষ্টির প্যাকেট। ভোটগ্রহণ কেন্দ্রের একেবারে 100 মিটারের মধ্যে ভোটারদের ডেকে ডেকে মিষ্টি বিতরণ ভাজপার। হুগলির বলাগড় এর 199 নম্বর বুথের ঘটনা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর চোখের সামনে শনিবার সকাল থেকে ভোটারদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে ভাজপার নেতাকর্মীরা। 


ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে যেখানে সমস্ত রকম জমায়েত নিষিদ্ধ সেখানে অবাধে ভোটারদের মিষ্টি বিতরণ করছে ভাজপা নানান ভাবে যাতে ভোটাররা ভোট ভাজপায় তার জন্য নরমে-গরমে প্রভাবিত করা হচ্ছে কখনো কখনো আবার ভয় দেখানো হচ্ছে। এই সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনীর চোখের সামনে হলেও কার্যত তারা নীরব দর্শক। 


তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় বাহিনীর কাছে প্রতিবাদ জানানো হলেও তারা কোন রকম ব্যবস্থা নেয়নি। উল্টে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী নানাভাবে ভোটারদের হেনস্তা করছে বলেও অভিযোগ তৃণমূলের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.